হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দার্জিলিঙে - The News Lion

হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দার্জিলিঙে

 


দি নিউজ লায়ন;    হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দার্জিলিঙে। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে আগুন লাগে সাংগ্রি-লা হোটেলে। চিমনি থেকে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


যদিও আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি হোটেল কর্তৃপক্ষের দাবি করা হয়েছে। বেলা সাড়ে 11 টা নাগাদ প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে, সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয়া হয়। দমকলের চেষ্টায় প্রায় তিন ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।  অগ্নিকাণ্ডের জেরে হোটেলের 50 শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


 ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা খতিয়ে দেখা হচ্ছে, তবে অগ্নিকাণ্ডের সাময়িকভাবে হোটেলের পরিষেবায় কিছুটা ভিন্ন ঘটলেও বেলা সাড়ে বারোটার পর থেকে হোটেলের রেস্তোরাঁ সার্ভিস চালু করে দেওয়া হয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোটেলের রান্না ঘর থেকে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা কথা বলা হচ্ছে হোটেলের সেই সময় যারা কর্মরত ছিলেন তাদের সঙ্গেও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.